1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:38 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : Saturday, November 29, 2025
  • 347

বাংলা ফটো নিউজ : আশুলিয়ায় এক মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকালে আশুলিয়া থানার সামনে উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে এসময় তারা ধর্ষণকারী দারুন নাজাত মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম ও তার সহযোগী তাজুল ইসলামকে গ্রেপ্তারসহ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে তার বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসায় ডেকে নেয় ওই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম। পরে তাকে বেতন দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোইরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় ভুক্তভোগী নারী শিক্ষককে ধর্ষণ করেন নুরুল ইসলাম। পরে দীর্ঘ সময় তাকে রুমে তালা বদ্ধ করে রাখেন এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে ছেড়ে দেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews