1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 15, 2026, 1:49 pm
শিরোনামঃ
গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে গরু বোঝাই ট্রাক ডাকাতি, ৩০টি গরু লুট

  • আপডেট টাইম : Sunday, November 30, 2025
  • 494

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা গেছে, গতরাতে বগুড়া থেকে ৩০টি ছোট বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‌্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ইতোমধ্যে পুলিশ লুট হওয়া মালামালসহ ডাকাতদের ধরতে অভিযানে নেমেছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews