1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 7:08 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, December 9, 2025
  • 505

বাংলা ফটো নিউজ : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ইসমাইল ও শরীফ নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে সোমবার দিবাগত রাত ৮টার দিকে সাভার পৌরসভার পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল (২৭) রাজবাড়ি জেলার কালুখালি থানার পারকুলা এলাকার মোঃ সুলতান শেখের ছেলে এবং শরীফ (৩৮) ঢাকা জেলার আশুলিয়া থানার গেরুয়া এলাকার মৃত আঃ কুদ্দুসের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিম রাজাসন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি ইসমাইল ও শরীফকে গ্রেপ্তার করে এসআই মোঃ জুয়েল মিয়া ও তার সংগীয় ফোর্স।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন এবং দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews