1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:22 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থী কারাগারে 

  • আপডেট টাইম : Tuesday, January 6, 2026
  • 477
বাংলা ফটো নিউজ : সাভারে সিটি ইউনিভার্সিটিতে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় ৫ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ওই ঘটনার সঙ্গে জড়িত থাকায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
কারাগারে পাঠানো শিক্ষার্থীরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা এলাকার আবু তাহেরের ছেলে তানভীর আহমেদ (২৩), টাঙ্গাইল জেলার নাগরপুর থানা এলাকার স্বপন হালদারের ছেলে পার্থ হালদার (২৪), কক্সবাজার জেলার সদর থানা এলাকার দীপক বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস (২২), ভোলা জেলার কাজিরহাট থানা এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম ইসলাম (২৩) ও পাবনা জেলার ভাঙ্গুরা থানা এলাকার রবিউল করিমের ছেলে আব্দুর রহমান (২৪)। তারা সিটি ইউনিভার্সিটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটির মকবুল হোসেন হলের ভেতরে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সাত শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে হল প্রভোস্ট ইমরান হোসেন সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় ৫ শিক্ষার্থীকে আটক করে। এ সময় কৌশলে দুই শিক্ষার্থী পালিয়ে যান। পরে রোববার (৪ জানুয়ারি) সকালে সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আটককৃতদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার অভিযোগে ৫ শিক্ষার্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া বাকি দুই জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews