1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 10:00 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে ডিবির হাতে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : Saturday, January 10, 2026
  • 207

বাংলা ফটো নিউজ : সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের গেন্ডা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার মুলাদী থানার পশ্চিম চর লক্ষীপুর এলাকার মোতাহার মোল্লার ছেলে ইমরান হোসেন (২৭) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সাভার-আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এছাড়া তাদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ৫টি এবং বাবুল হাওলাদারের বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews