1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:13 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় কিশোরী নিহত

  • আপডেট টাইম : Sunday, January 11, 2026
  • 331

বাংলা ফটো নিউজ : সাভারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই এক কিশোরী নিহত হয়েছে।

এঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আতিফা আক্তার (১২) মানিকগঞ্জের হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোরী তার মায়ের সাথে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোরী।

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews