1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:32 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

খোরশেদ আলম বকাউলকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী

  • আপডেট টাইম : Tuesday, April 10, 2018
  • 368

বাংলা ফটো নিউজ (কবির মজুমদার) : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম বকাউলকে ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী।

এ উপজেলায় নবগঠিত দ্বাদশ গ্রাম ইউনিয়নটিতে এবারে প্রথম চেয়ারম্যান নির্বাচন। দলমত সহ এ ইউনিয়নের সাধারণ ভোটারদের মুখে এখন পর্যন্ত সমাজ সেবক খোরশেদ বকাউল এর নামই শোনা যায়।

খোঁজ নিয়ে জানা যায়, এই ইউনিয়নের নাসিরকোট, দেওদ্রন ও চাইরানি গ্রামের ইউসুফ মাস্টার, সাইফুল মাস্টার, লিটন, সিদ্দিক ও শাখওয়াতসহ স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করলে তারাও এ ইউনিয়নের যোগ্য প্রার্থী হিসেব খোরশেদ আলম বকাউল এর নাম বলেন ।

আসন্ন দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম বকাউল বাংলা ফটো নিউকে এক স্বাক্ষাতে বলেন, নতুনভাবে গঠিত এ ইউনিয়নের উন্নয়নে এলাকাবাসী যোগ্য চেয়ারম্যানকে বেছে নিবে। এ ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে পারবে এবং জনগন তাকেই ভোট দিয়ে নিরর্বাচিত করবে। হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে দ্বাদশ গ্রাম ইউনিয়ন একটি শান্তিপূর্ণ এলাকা। এখানে কোন হানাহানি নেই। দ্বাদশ গ্রাম ইউনিয়নবাসী ভালো মানুষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

 

তিনি আরো বলেন, নির্বাচিত হলে দ্বাদশ গ্রাম ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। যাতে সাধারন মানুষ খুব সহজেই সেবা পেতে পারে। বিভিন্ন ওয়ারিশ সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ইউনিয়ন থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধায় যাতে হয়রানি না হতে হয় সেদিকে খেয়াল রাখবেন। এছাড়াও এলাকার সকল উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews