1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 7:39 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সাভারে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Thursday, January 15, 2026
  • 370

বাংলা ফটো নিউজ : অনুষ্ঠিত হয়ে গেল সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে গণভোট ২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাভার উপজেলা পরিষদ মাঠে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তিনি উপস্থিত সবাইকে গণভোটের নিয়মাবলি ও গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এছাড়া অবহিতকরণ সভায় নির্বাচনী আচরণ বিধির বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।

এসময় অনুষ্ঠানে সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews