1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 5:16 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আশুলিয়ায় সাজাপ্রাপ্ত ১৫ মামলার আসামি যুবলীগের ক্যাডার রবি গ্রেপ্তার

  • আপডেট টাইম : Sunday, February 8, 2026
  • 469

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত ১৫ মামলার পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিউল ইসলাম রবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুবেল হাওলাদার।

এর আগে, ভোর রাতে আশুলিয়ার চারিগ্রাম এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার রবিউল ইসলাম রবি (৩৮) ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার রবিউল ইসলাম জাল জালিয়াতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় সংঘটিত সহিংস হামলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি যুবলীগের ক্যাডার রবিকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews