1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 6, 2026, 11:29 pm
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভারে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : Tuesday, February 10, 2026
  • 298

বাংলা ফটো নিউজ : সাভারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিক ও ঘরমুখো যাত্রীরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টা পর আশুলিয়া থানার পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

অবরোধকারীরা জানান, সোমবার ছিল পোশাক কারখানার শেষ কর্মদিবস। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য শ্রমিকরা নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেছেন। এই সুযোগে বাসচালক ও হেলপাররা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তারও বেশি ভাড়া আদায় করছেন। এর প্রতিবাদে সকাল ৮টার দিকে ঘরমুখী যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন। পরে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ও সংশ্লিষ্টদের আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, যাত্রীদের অভিযোগ শোনার পর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমন আশ্বাসে তাঁরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি তিন দিন ছুটি থাকবে শিল্পকারখানার শ্রমিকদের। এছাড়া ভোটের পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে নির্বাচন উপলক্ষে টানা কয়েক দিন ছুটি থাকছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews