বাংলা ফটো নিউজ : ভোলার দৌলতখান উপজেলায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে তপন চন্দ্র নামের এক পল্লী চিকিৎসককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মদনপুর ইউনিয়নের পাটওয়ারী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে পাটওয়ারী বাজার সংলগ্ন এক বাড়িতে চিকিৎসার নামে দিয়ে এক গৃহবধূকে একা ঘরে পেয়ে ধর্ষণ করেন তপন ডাক্তার। পরে স্থানীয়রা তাকে ওই ঘর থেকে বের হতে দেখে হাতে নাতে আটক করে এলাকার মেম্বার ও গণ্যমান্যদের খবর দিলে তারা এসে ঘটনার সত্যতা পায়। এবং স্থানীয়ভাবে বিষয়টি মিমাংশা করার চেষ্টা চলে। এ ঘটনায় মদনপুরে স্থানীয়দের মাঝে দিনভর উত্তেজনা বিরাজ করছে। পরে সন্ধ্যা পর্যন্ত তপন চন্দ্রের কোনো বিচার না করায় স্থানীয়রা তাকে গনধোলাই দেয়।
গৃহবধুর শাশুড়ি ও স্থানীয় মহিলা ইউপি মেম্বার মিনারা বেগম অভিযোগ করে বলেন, পাটওয়ারী বাজারের পল্লী চিকিৎসক তপন চন্দ্র দীর্ঘদিন ধরে তার ছেলের বউয়ের সাথে পরকীয়া করে আসছে। সেই সূত্র ধরে লোক লাগিয়ে তাকে পাহারা দিতে থাকি। সর্বশেষ সোমবার রাত ১০টার দিকে তপন চন্দ্র চিকিৎসার নামে তার ছেলে বউর ঘরে ঢুকে বের হয়ে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এবং স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পরিক্ষা-নিরিক্ষা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ ছাড়াও ওই ডাক্তার চিকিৎসার নামে এর আগেও অনেক বাড়িতে এ অপকর্ম করে আসছে।
এব্যাপারে অভিযুক্ত তপন চন্দ্র অভিযোগ অস্বীকার করে বলেন, রাতে অসুস্থতার খবর শুনে আমি ওই গৃহবধুর বাসায় যাই। ঘরে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে বাইরে থেকে চলে আসার সময় স্থানীয়রা আমাকে আটক করে আমার বিরুদ্ধে এ অভিযোগ দেয়।
স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন বলেন, তপন ডাক্তারকে এলকাবাসী দীর্ঘ দিন ধরে চোখে চোখে রাখছে। সর্বশেষে তাকে স্থানীয়রা আটক করে আমাদেরকে খবর দেয়।
Leave a Reply