1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ব‌রিশালের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 309

বাংলা ফটো নিউজ : : ব‌রিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটেও বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২) এপ্রিল সকাল থেকে দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রুপের সভাপ‌তি আফতাব হোসেন।

তিনি বলেন, বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উজিরপুর উপজেলার সাতলা রুটে দীর্ঘদিন ধরে বাস চলাচল করে আসছিলো। কিন্তু হঠাৎ করে স্থানীয় কিছু লোক বাস চলাচলে বাধা দেওয়ায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার (১১ এ‌প্রিল) বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ১৫টি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।

এরপর বিষয়টি নিয়ে সমাধানের অপেক্ষায় থাকলেও বুধবার রাত পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার রুটের বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

তবে ঢাকা-যশোরসহ বিভিন্ন দূরপাল্লার রুট থেকে যেসব গাড়ি বরিশালে যাত্রী নিয়ে আসছে তাদের কোনো বাধা ছাড়াই টার্মিনালে ঢুকতে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews