1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:23 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ফুলগাজীতে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 317

বাংলা ফটো নিউজ : ফেনীর ফুলগাজীতে সালিশের বিচারপ্রার্থী এক নারীকে ধর্ষণের অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ।

ফুলগাজী থানার পরিদর্শক (ওসি) মো. হুমায়ুন কবীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, বুধবার বিকেলে বিচারপ্রার্থী ওই নারী তার ৫ম শ্রেণি পড়ুয়া ভাগিনাকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তখন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম কৌশলে ওই শিশুকে টাকা দিয়ে দোকানে পাঠিয়ে বিচারপ্রার্থী ওই নারীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষিতা নারীর শাশুড়ি হাজেরা বেগম বাদী হয়ে চেয়ারম্যান নুরুল ইসলামকে আসামি করে ফুলগাজী থানায় মামলা করলে পুলিশ রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করে।

এদিকে ওই নির্যাতিতা ও নারীকে বুধবার বিকেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন, রাতে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফেনী সদর হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. তাহেরা খাতুন রোজী জানান, প্রাথমিকভাবে একটি পরীক্ষা করা হয়েছে, বৃহস্পতিবার সকালে আরেকটি পরীক্ষা করা হবে। তারপরই অভিযোগের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ফেনী সদর হাসপাতালে বিচারপ্রার্থী ওই নারীর স্বামী ও ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া বিজয়পুর গ্রামের মনির আহাম্মদ তার স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews