1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

১০ টাকা কেজি চাল চেয়ে গুলি খেলেন কার্ডধারী

  • আপডেট টাইম : Thursday, April 12, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : ১০ টাকা কেজি চাল না পাওয়ায় ডিলারের বিরুদ্ধে মিছিল করেছেন কয়েকজন কার্ডধারী। এই মিছিলে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের এই ঘটনায় ২জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ওই এলাকার চেয়ারম্যানসহ আহত হয়েছে বেশ কয়েকজন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ডিলার তোতা প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কোদালকাটি ইউনিয়নের কয়েকজন সরকারের বরাদ্দকৃত (ফেয়ার প্রাইজ) ১০ টাকা কেজি চাল না পেয়ে ইউপি সদস্য কামাল হোসেনের নিকট অভিযোগ করেন। ডিলার তোতা প্রামাণিকের কাছে বিষয়টি জানতে চান ওই ইউপি সদস্য।

এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয়। এ ঘটনার পর ডিলারের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। ওই মিছিলে অতর্কিতভাবে শটগানের গুলি ছোড়া হয়। এতে উপজেলার চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের বিপ্লব (২৬) ও মণ্ডল (৩৫) গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত হন কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হ‌ুমায়ূন কবরীসহ (৫০) কয়েকজন। আহতদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান হ‌ুমায়ূন কবীর অভিযোগ করেন, ১০ টাকা কেজির চাল না দেওয়ার প্রতিবাদ করায় তোতা প্রামাণিক ও তার সহযোগীরা লোকজনের ওপর হামলা চালিয়েছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, ডিলার তোতা প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews