1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:23 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাবিতে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজন

  • আপডেট টাইম : Friday, April 13, 2018
  • 363

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলা ও মানবিকী অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিভিন্ন বিভাগ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালনায় শুক্রবার (১৩ এপ্রিল) থেকে আগামী রোববার (১৫ এপ্রিল) পর্যন্ত চলবে এ আয়োজন।

বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের আয়োজনে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ন্যায় এবছরও চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে। দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে-ঘুরি উড়ানো, ব্যাঙের বিয়ে ও পানচিনি, শোভাযাত্রাযোগে ব্যাঙের শ্বশুরবাড়ি গমন, প্রদীপ প্রজ্জ্বলন, ফানুস উড়ানো এবং গান পাগল মোহাম্মদ শোয়েবের পরিবেশনায় সংগীত সন্ধ্যা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক স্বাধীন সেন, প্রভাষক সালমা আহমেদ, সুমাইয়া শিফাত প্রমুখ।

এদিকে ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুইদিন, সমাজবিজ্ঞান অনুষদ একদিন, বাংলা বিভাগ একদিন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে শুক্রবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে শুরু হবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews