1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 4:58 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

বর্ষবরণের উৎসবে মেতেছে সবাই

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 374

বাংলা ফটো নিউজ : আজ সকালে আকাশ ভরা রোদ। সে রোদে নতুন দিনের ঘ্রাণ, নতুন বছরের গান। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। বাঙালির দিনপঞ্জিকায় ১৪২৫ সনের গণনা শুরু হয়েছে। দেশবাসী পুরোনো দিনের ব্যর্থতা, গ্লানি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে বর্ষবরণের বৈশাখী উৎসবে।

খাজা, গজা, বাতাসা, তালপাতার হাতপাখা, নলখাগড়ার বাঁশি, টমটম গাড়ি আবহমানকালের বাঙালি লোক ঐতিহ্যের নানা উপকরণের পসরা সাজিয়ে বসেছে বৈশাখী মেলা। খাবারের তালিকাতে প্রাধান্য পাচ্ছে ভর্তা-ভাজি, নতুন আম দিয়ে রান্না করা ডালের মতো বাঙালির ঐতিহ্যবাহী পদ। সকালে অনেকেই খাচ্ছেন পান্তা-ইলিশ।

প্রকৃতির নিয়মেই সকাল থেকেই খরা রোদ। আছে যানজটও। সেসব উপেক্ষা করে রাজধানীতে বিপুল প্রাণের এই উৎসবে শামিল হতে আজ ভোর থেকেই সুসজ্জিত হয়ে পথে নেমেছে অগণিত মানুষের ঢল।

প্রভাতে উদিত সূর্যের আলোর সঙ্গে রমনার বটমূলে সুর ছড়িয়ে দিচ্ছেন ছায়ানটের শিল্পীরা। চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে নববর্ষের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এবারের শোভাযাত্রার মূল প্রতিপাদ্য লালন সাঁইয়ের গান ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। চারুকলা অনুষদের এই দৃষ্টিনন্দন মঙ্গল শোভাযাত্রা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় আমাদের বৈশাখী উৎসব হয়েছে আরও গৌরবান্বিত।

ছায়ানট ১৯৬৭ সালে প্রথম রমনা বটমূলে পয়লা বৈশাখে প্রভাতি সংগীতানুষ্ঠানের আয়োজন করে। পয়লা বৈশাখের উৎসবের এই বিপুল বিস্তৃতির নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছে ছায়ানটের এ আয়োজন। ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে আছে একক ও সম্মেলক গান ও আবৃত্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews