1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নববর্ষের ভোরে আগুন : ১১টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 330

বাংলা ফটো নিউজ : নড়াইলের লোহাগড়া বাজার ব্রিজ সড়কে আগুনে আটটি গার্মেন্টেস দোকান ও তিনটি খাবার হোটেল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ৪টা ৫০ মিনিটে এ আগুন লাগে বলে জানিয়েছেন লোহাগড়া ফায়ার সার্ভিসের লিডার মহিউদ্দিন। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

লিডার মহিউদ্দিন বলেন, হোটেলে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এতে ১১টি দোকান ক্ষতি হয়েছে। এসব দোকানের কোনো ইন্সুরেন্স না থাকায় সঠিকভাবে ক্ষতির পরিমান নিরূপন করা যায়নি। দোকান প্রতি ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মনিরুজ্জামান ও লোহাগড়া ফায়ার সার্ভিসের লিডার মহিউদ্দিনের যৌথ নেতৃত্বে ১৩ জন ফায়ারকর্মী দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। লোহাগড়া বাজার ব্রিজ সড়কের দোকানগুলো বেশির ভাগ টিনের টংঘর ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews