1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অপহৃত ব্যক্তি উদ্ধারসহ আটক ৩

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 326

বাংলা ফটো নিউজ : সাভারে সালাউদ্দিন (৫০) নামে অপহৃত এক হোটেল বয়কে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৪।

শনিবার (১৪ এপ্রিল) সকালে সাভার পৌর এলাকার রাজাবাড়ি মহল্লার হাজী খায়েরের বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ওই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো- সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ী মহল্লার খায়ের হাজীর ছেলে মো. সোহাগ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইর এলাকার মিরাজ হকের ছেলে হাসিবুল হক রামিম (২৮)।

র‌্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সিনিয়র এএসপি মো. আনিসুল করিম জানান, একটি চক্র হোটেল বয় সালাউদ্দিনকে কৌশলে মিরপুর থেকে অপহরণ করে সাভারে নিয়ে আসে এবং তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় অপহৃতের পরিবার বিকাশের মাধ্যমে মুক্তিপণের ত্রিশ হাজার টাকা দেয় ওই চক্রকে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সাভারের তালবাগ এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে আটক করা হয় এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews