1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:20 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে বর্ষবরণ উদযাপন

  • আপডেট টাইম : Saturday, April 14, 2018
  • 366

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুরে) : লক্ষ্মীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ ( বঙ্গাব্দ ১৪২৫ ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা স্টেডিয়াম মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে জেলা বাসী বর্ষবরণ পালন করেন।

র‌্যালিতে বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ী, হাতি, পালকী, জেলে ও কামার-কুমার সমপ্রদায়সহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন দিক শোভা পায়। এসময় বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাটান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নসহ জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষ্মীপুররের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়, ওসি একেএম আজিজুর রহমান মিয়া, সহকারি কমিশনার (ভূমি) মোতাছেম বিল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে একটি র‌্যালি হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার আবু ইউসুফ, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শান্তুনুর চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews