1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:10 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Sunday, April 15, 2018
  • 325

বাংলা ফটো নিউজ : গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৪০তম সভা (১৩ এপ্রিল) বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি অধ্যাপক হালিমা খাতুন অসুস্থ থাকায় সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি সদস্য বিচারপতি আব্দুর রউফ।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, ওয়ালিউল ইসলাম, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক ডাঃ আবুল কাসেম চৌধুরী, ডাঃ জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ২ জন ট্রাস্টি পদত্যাগ এবং ১ জন মৃত্যুবরণ করায় সভায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সাবেক উপদেষ্টা ও বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক নির্বাহী সদস্য এবং বিএসআরসি’র সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক দিলারা চৌধুরীকে তাদের স্থলাভিষিক্ত করা হয়। গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের বর্তমান সদস্য ১৬ জন। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews