1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 4:57 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

গাজীপুর সিটি নির্বাচনে এক মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল

  • আপডেট টাইম : Sunday, April 15, 2018
  • 366

বাংলা ফটো নিউজ : গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শুরুর দিন রোববার ১০ মেয়র প্রার্থীর মধ্যে নয়জনের প্রার্থিতা সঠিক এবং একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

নির্বাচনের রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মন্ডল জানান, দু’দিনব্যাপী মনোনয়নপত্র বাছাইয়ের শুরুর দিনেই মেয়র পদে জমা পড়া ১০টি মনোনয়পত্র বাছাই শেষ হয়েছে। এতে ৯ জনের প্রার্থিতা সঠিক হলেও একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রার্থিরা হলেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, বিএনপির প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার, জাসদের রাশেদুল হাসান রানা, ইসলামি ঐক্যজোটের মো. ফজলুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন, ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, কমিউনিস্ট পার্টির গাজী রুহুল আমিন, স্বতন্ত্র ফারিদ উদ্দিন ও গাজীপুর উন্নয়ন ফোরামের প্রার্থী মহানগর জামায়াতের আমীর মো. সানাউল্লাহ।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাচন অফিসার মো. রেজাউল ইসলাম জনান, স্বতন্ত্রপ্রার্থী মো. আফছার উদ্দিনের সমর্থনকারী পাঁচজন ভোটারের স্বাক্ষর যাচাই করা হয়। এসময় একজন নিজে স্বাক্ষর করেননি বলে দাবি করেছেন। এছাড়া বাকি চারজনকে খুঁজে পাওয়া যায়নি এবং প্রার্থীও তাদের হাজির করতে পারেনি বলে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১২ এপ্রিল পর্যন্ত ১০জন মেয়র প্রার্থী তাদের মনোয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেন। ১৫ও ১৬এপ্রিল তা বাছাইয়ের দিন ধার্য ছিল। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৯৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের সংখ্যা বেশি হওয়া একদিনে তা বাছাই করার কাজ শেষ করা সম্ভব হয়নি। সোমবারের মধ্যে ওইসব বাছাই করা শেষ হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৪ এপ্রিল। আগামী ১৫ মে ভোট গ্রহণ করা হবে।

এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারল আলম জানিয়েছেন, রবিবার সকাল ১০টায় গাজীপুর শহরের রিটার্নিং অফিসারের কার্যালয় বঙ্গতাজ অডিটোরিয়াম বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের মনোনয়নপত্রকে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়েছে। এ সময় বিএনপির মেয়র প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি সভাপতি ফজলুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা যুগ্মসম্পাদক ডা.মাজহারল আলম, গাজীপুর পৌর সভাপতি মীর হালিমুজ্জামান ননী, এড. মেহেদী হাসান এলিস,সাবেক ভিপি আশরাফ হোসেন বিএনপি নেতা আব্দুস সালাম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার প্রমুখ।

এছাড়া রোববার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর উন্নয়ন পরিষদ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী নগর জামায়াতের আমির কেন্দ্রিয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ এস এম সানাউল্লাহর মনোনয়নপত্র ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়। যাচাই বাছাই শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়নপত্র সঠিক বলে ঘোষণা করা হয়।

এর পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে তিনি আসন্ন নির্বাচন ও গাজীপুর মহানগরীকে নিয়ে তার ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে কথা বলেন। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় ও স্থানীয় সব ধরণের নির্বাচনে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে। এরপরও নির্বাচন কমিশন উদ্দেশ্যেমূলকভাবে জামায়াতের নিবন্ধন আটকে দিয়েছে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছি। আশাকরি সার্বিক বিবেচনায় ২০ দল আমাকে সমর্থন দিবে। নির্বাচিত হলে নগরবাসীর স্বপ্ন পূরণে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুরকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে সকলকে সাথে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

এ সময় তার সাথে কাশিমপুর থানা জামায়াতের আমির আবু সিনা মামুন ও সেক্রেটারি নেছারউদ্দিন মাসুদ এবং কোনাবাড়ী থানা জামায়াতের আমীর জিয়াউর রহমান ও সেক্রেটারি ডাঃ কবির হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ সাধারণ জনতা গণসংযোগে অংশ নেন।

এদিকে রবিবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে চারজন নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী জননেতা অধ্যক্ষ এস এম সানাউল্লাহ।

অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল গত ৩১ মার্চ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, ১৫-১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাই হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী ১৫ মে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews