1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:05 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে ফের জয়নুল-খোকন

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 398

বাংলা ফটো নিউজ : দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০১৮-১৯) নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।

সভাপতি, সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা।

অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা হিসেবে পরিচিত) সমর্থিত প্রার্থীরা ৪টি পদে জয় পেয়েছেন।

সভাপতি পদে এবারও নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৩৬৯। তাঁর প্রতিদ্বন্দ্বী ইউসুফ হোসেন হুমায়ুন ভোট পেয়েছেন ২ হাজার ৩১৫।

সম্পাদক পদে আবার নির্বাচিত হয়েছেন এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি পেয়েছেন ২ হাজার ৬১৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ মো. মোরশেদ পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট।

সহসভাপতির দুটি পদে জয় পেয়েছেন নীল প্যানেলের প্রার্থী মো. গোলাম মোস্তফা ও মো. গোলাম রহমান ভূঁইয়া।

কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন নীল প্যানেলের প্রার্থী নাসরিন আক্তার।

সহসম্পাদকের দুটি পদের মধ্যে একটি পেয়েছেন নীল প্যানেলের প্রার্থী কাজী মোহাম্মদ জয়নাল আবেদীন। অপরটি পেয়েছেন সাদা প্যানেলের মো. আবদুর রাজ্জাক।

সাতটি সদস্য পদের মধ্যে তিনটি পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মো. মাজু মিয়া। অপর চারটি পদ পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন মাহফুজ বিন ইউসুফ, মো. আহসান উল্লাহ, মো. শফিউল আলম মাহমুদ ও মো. মেহেদি হাসান।

গণনা শেষে আজ শুক্রবার সকাল আটটার দিকে নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান সমিতির দক্ষিণ হলে এই প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।

শান্তিপূর্ণ পরিবেশ ও উৎসবের আমেজে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনের নির্বাচন গতকাল বৃহস্পতিবার শেষ হয়। গত দুই দিনই সকাল ১০টা থেকে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিবেশে দুই দিনের নির্বাচনে প্রায় ৪ হাজার ৮৬৫ ভোট পড়ে। ভোটারসংখ্যা ছিল ৬ হাজার ১৫২।

এবারের নির্বাচনে ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সম্পাদক পদে শেখ মো. মোরশেদ প্রতিদ্বন্দ্বিতা করেন। আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ তাঁদের সমর্থন দেয়।

অন্যদিকে সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন নির্বাচনে অংশ নেন। বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তাঁদের সমর্থন করে।

সভাপতি একটি, সহসভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহসম্পাদক দুটি, সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়দের জন্য আইনজীবীরা এই নেতৃত্ব নির্বাচন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews