1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:12 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রায়পুরে রেণু পোনা নিধনের মহোৎসব

  • আপডেট টাইম : Monday, April 16, 2018
  • 345

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : মেঘনা উপকুলীয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে মৌসুমে প্রায় ৩শ কোটি টাকার গলদা চিংড়ি রেণু পোনা দেশের বিভিন্ন স্থানে চালান করছে একটি প্রভাবশালী দালাল চক্র।  নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বছরের চৈত্র থেকে জৈষ্ঠ্য মাস পর্যন্ত উপকুলীয় এলাকার প্রায় ১৭ হাজার জেলে মেঘনা নদী ও তার সংযোগ খাল থেকে এ পোনা সংগ্রহ করে। জেলেদের সংগ্রহ করা এ পোনা কেনার জন্য যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে মৌসুমের শুরু থেকে প্রতিদিন ব্যবসায়ীরা মেঘনা উপকূলে ভিড় জমাচ্ছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনার চাঁদপুরের হাইমচর থেকে রামগতির আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় গলদা চিংড়ি পোনার অবাধ বিচরণ ত্রে।  বছরের চৈত্র মাস থেকে জৈষ্ঠ্য মাস পর্যন্ত এ চিংড়ি চাষের উপযুক্ত সময়।  এতে এ মৌসুমে মেঘনা পাড়ের প্রায় ২০ হাজার জেলে,শিশু, কিশোর, বৃদ্ধ ও মাঝারী বয়সের ছেলে মেয়েরা মশারী, নেট জাল, মশারী জাল, বিহিন্দি, কারেন্ট ও নেটওয়ার্ক জাল, ছাকনী, ও চাদর দিয়ে নির্বিচারে নিধন করছে চিড়িংর রেণু পোনা ( গলদা চিড়িং) ।  পোনা শিকারের সময় অন্যান্য প্রজাতির মাছের পোনাও মশারী ও জালে আসলে জেলেরা গলদা চিংড়ির পোনা বেছে নেন।  এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও নিধন হয়।  সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে নিরাপদ সড়ক পথ দিয়ে রায়পুর হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার হচ্ছে দেশের গলদা চিড়িং।  এ নিষিদ্ধ রেণু পোনা ধরা ও পাচারের সাথে সরাসরি সহযোগীতা করছেন কথিত সরকার দলীয় কিছু লোক।  তারা নিষিদ্ধ সময়ে কোটি কোটি জাটকা ইলিশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচার করছেন বলে অভিযোগও পাওয়া গেছে।

 

গতকাল  মেঘনা পাড়ে গিয়ে যশোর, খুলনা, মাদারীপুর ও বাগেরহাট থেকে পোনা সংগ্রহ করতে আসা ব্যবসায়ী ও স্থানীয় জেলেদের সাথে কথা বলে জানা গেছে, উপকূলীয় নদী এলাকায় মৌসুমে গলদা চিংড়ির পোনার প্রায় ৩০০ কোটি টাকার লেনদেন হয়। পোনা সংগ্রহ করার জন্য দেশের দণিাঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। এ ব্যবসাকে ঘিরে নদীর পাড়ে বিভিন্ন স্থানে প্রতিদিন হাট বসে। ব্যবসায়ীরা জেলেদের কাছ থেকে প্রতিটি পোনা ২.৫ থেকে ৩ টাকা দরে ক্রয় করেন। তারা  ড্রাম ও বড় পাতিল ভর্তি করে পিকআপ ভ্যান, মাঝারী ট্রাক, বাস যোগে দনিাঞ্চলে নিয়ে চিংড়ি ঘের মালিকদের কাছে প্রতিটি পোনা বিক্রি করেন ৫ থেকে ৬ টাকায় এবং পাশ্ববর্তী দেশ ভারতে বিক্রি করার কথা ব্যবসায়ীরা জানিয়েছেন। ভারতে এই গলদা চিড়িং রেণু পোনার ব্যাপক চাহিদা রয়েছ।

 

খুলনার কপিলমনি ও দেবীপুর থেকে আসা পোনা ব্যবসায়ী রহমান এবং রেজাউল জানান, পোনা কেনার জন্য তারা তিন দিন আগে রায়পুরে এসেছেন।  চাহিদা মত পর্যাপ্ত পোনা সংগ্রহ করতে না পারায় তারা স্থানীয় মেঘনা বাজার ও হাজিমারা বাজারে রাত্রি যাপন করেন।  রহমান এ বছর ১০ লাখ পোনা সংগ্রহ করবেন বলে জানান।

 

স্থানীয় হাজীমারা গ্রামের সাজু ব্যাপারী বলেন, ‘উপকূলের ২০ হাজার জেলে প্রতিদিন নদী থেকে গলদা চিংড়ির পোনা শিকার করে। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে পোনা কিনে নিয়ে যান। এ মৌসুমে মেঘনা পাড়ের গলদা চিংড়ি শিকারীদের পকেট জমজমাট এবং মুখে থাকে হাসি।’

 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ বলেন, এ বিষয়ে আমরা কয়েকটি ইউনিয়নে সচেতনতা সভা করেছি কোষ্ট গার্ডও তাদের দায়িত্ব পালন করছে।  নদী থেকে গলদা চিংড়ির পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।  এ পোনা ছাকনি বা মশারী দিয়ে ধরার কারণে বিভিন্ন প্রজাতির মাছের পোনাও ধ্বংস হয়।  জাটকার পাশাপাশি এ পোনা শিকারের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।  অতিদ্রুত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews