বাংলা ফটো নিউজ : সাভার উপজেলার আশুলিয়ার বেরনের তেতুলতলা মহল্লার ধনঞ্জয়পুর মৌজায় ইতালি প্রবাসী মোক্তার হোসেনের বাড়িটি দখলের চেষ্টার ঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী বাড়ির মালিক ও তার স্বজনরা বাড়ির কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার মানববন্ধন করেছে। তারা ভূমিদস্যূ চক্রের কবল থেকে বসতভিটা রক্ষার দাবী জানান। মানববন্ধনে অারও বক্তব্য রাখেন স্থানীয় নুরুন্নবী, জুমাত মেম্বার, জাহিদুল ইসলামসহ আরও অনেকেই।
প্রবাসী মোক্তার হোসেন বলেন, প্রবাসে থাকাকালীন ২০১০ সালে ধনঞ্জয়পুর মৌজায় ১৭ শতাংশের একটি জমি কেনার পর সেখানে সেমি পাকা ৪২টি কক্ষ তৈরী করে ভাড়া দিয়ে আসছিলেন। সম্প্রতি স্থানীয় হাবিবুর রহমান তার সঙ্গী বাবুল, জামালসহ তাদের বাহিনী দিয়ে প্রবাসীর কেয়ারটেকার চান মিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য ভয়ভীতি দেখাতে থাকে।
একপর্য়ায়ে প্রবাসীর ভাই আব্দুস সাত্তার ও ভাতিজা সোহেল রানার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে এক লাখ টাকা পরিষোধ করেন। বাকী টাকার জন্য চাপ সৃষ্টি করে। এরপর সন্ত্রাসীরা একে একে প্রবাসীর ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটি দখলের চেষ্টা করে।
মোক্তার হোসেনের অভিযোগ করে আরো বলেন, পুলিশ কর্মকর্তা পরিচয়দানকারী এসআই মিজানুর রহমানের নির্দেশে এ চক্রটি তার বাড়ি দখলের জন্য নানাভাবে চক্রান্ত করে আসছে।
এঘটনায় প্রতিকার চেয়ে পুলিশ সুপারসহ প্রশাসনের উচ্চ পর্যায়ে লিখিত আবেদন করেছেন প্রবাসী মোক্তার। এছাড়া অাশুলিয়া থানায় একাধিক সাধারন ডাইরীও করেছেন তিনি।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল বলেন, এই ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন বাড়ির মালিক।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply