1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 20, 2026, 7:46 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

র‍্যাবের বিরুদ্ধে ঢাবির তিন ছাত্রকে তুলে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 431

বাংলা ফটো নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে র‍্যাবের বিরুদ্ধে। মোটরসাইকেলের ধাক্কায় গাড়ির গ্লাস ভেঙে যাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্ররা।

ওই তিন ছাত্র হলেন বিজয় একাত্তর হলের তানভীর ও ফয়সাল এবং সূর্য সেন হলের ইমরান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র দাবি করেন, ইদানীং পুরান ঢাকা থেকে প্রায়ই তরুণেরা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে ঢোকেন। গতকালই বেশ কয়েকজন তরুণ এক ছাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ভাষাতত্ত্ব বিভাগের তানভীরসহ তিন ছাত্র এতে বাধা দেন। মোটরসাইকেলে তাঁরা ওই তরুণদের পিছু নিয়েছিলেন। রাত সাড়ে নয়টার দিকে কলাভবনের মূল ফটকের উল্টো পাশের সড়কে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে একটি হাইয়েস গাড়ির ধাক্কা লাগে। গাড়ির কাচ ভেঙে গেলে ভেতর থেকে র‍্যাবের পোশাক পরা ব্যক্তিরা নেমে এসে তিন ছাত্রকে বেদম পেটান ও কিছুক্ষণ পর গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পড়ে থাকা মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেছেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। র‍্যাবের একটি মাইক্রোবাস ও একটি টহল গাড়ি কাঁটাবনে দায়িত্ব পালন করছিল। পেছন থেকে মোটরসাইকেল হর্ন দিয়েছিল কয়েকবার। নানা কারণে গাড়িটি নড়তে পারছিল না। মোটরসাইকেলটি এসেই গ্লাস ভেঙে দেয়। র‍্যাব সদস্যরা তাঁদের গাড়ির কাচ ঠিক করে দিতে বলেন। তাঁদেরই কেউ প্রচার করেছেন যে র‍্যাব ছাত্রদের তুলে নিয়ে গেছে।

এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় ছাত্ররা ক্যাম্পাসে পুলিশ ও র‍্যাবের গাড়িসহ পাঁচ-ছয়টি গাড়ি ভাঙচুর করেন। তাঁরা কলাভবনের মূল ফটকের সামনে ইট দিয়ে রাস্তা বন্ধ করে দেন। ঘণ্টা দেড়েক বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চলছিল। পরে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানা ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, কারা ছাত্রদের তুলে নিয়ে গেছে, এ ব্যাপারে তাঁরা খোঁজ নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews