1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:19 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

জাবিতে আ’লীগপন্থি শিক্ষকদের দু’পক্ষে মধ্যে হাতাহাতি

  • আপডেট টাইম : Tuesday, April 17, 2018
  • 361

বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দু’পক্ষে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় পরিবহন ডিপোর সামনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে আহুত ধর্মঘটের অংশ হিসেবে ভোর চারটার দিকে শরীফ এনামুল কবিরের অনুসারী কয়েকজন শিক্ষক পরিবহন ডিপোর সামনে অবস্থান নেন। এসময় তারা পরিবহন ডিপোর ফটকে তালা ঝুলিয়ে দেন। ভোর সাড়ে চারটার দিকে ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা সেখানে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের শিক্ষকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শরীফ এনামুল কবিরপন্থি ২০-২৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন। অন্যদিকে কয়েকজন শিক্ষক উপাচার্যে সঙ্গে দেখা করতে গেছেন।

শিক্ষক সমিতির সাবেক সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করতে গেলে উপাচার্য পন্থি ২০-২৫ জন শিক্ষক আমাদের ৬ জন শিক্ষকের ওপর হামলা চালায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘আমরা পরিবহন ডিপোতে উপস্থিত হয়ে তাদের তালা খুলে দিতে বললে আমাদের দুজন শিক্ষকের ওপর তারা হামলা চালায়। পরে আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘ভোরের ঘটনা তদন্তের দাবিদার। সবাই যেন শান্তিপূর্ণ অবস্থানে থাকে সেই আহ্বান জানাবো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews