1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 4:12 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ট্রেনের নিচে প্রাণ গেল মা-ছেলের, পুলিশের ধারণা আত্মহত্যা

  • আপডেট টাইম : Tuesday, April 17, 2018
  • 352

বাংলা ফটো নিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ সকাল সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজি বলেন, আজ সকাল সোয়া ছয়টার দিকে ট্রেনে কাটা পড়ে সাথী আক্তার (২৫) ও তাঁর ছেলে ইয়াসিন (আড়াই বছর) নিহত হয়। তাদের বাড়ি গফরগাঁও উপজেলার ধামাইপুর গ্রামে। তাদের বাড়ির পাশেই ছিল রেললাইন। সকাল সোয়া ছয়টায় আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য দুজনের লাশময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাদের আর কোনো তথ্য জানা যায়নি।

ওসি আবদুল মান্নান ফরাজি বলেন, ‘এটি আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews