1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 7:01 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রায়পুরে নাজির তছলিমের পকেট ভারি, ক্ষুদ্ধ সেবা প্রত্যাশীরা

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 348

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়ের নাজির মোঃ তছলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সেবার নামে অর্থ বাণিজ্য ও হয়রানির অভিযোগ উঠেছে। তিন বছর ধরে রায়পুরে কর্মরত তিনি।

দুর্নীতির মাধ্যমে নিজের পকেট ভারি করাসহ এ কর্মকর্তার বিভিন্ন অনিয়মের বিষয়ে সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকসহ (ডিসি) প্রশাসনের বিভিন্ন কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়। পৌরসভার দেনায়েতপুর গ্রামের ইসমাইল হোসেন, নুরুল আমিন ও মোঃ সেলিম লিখিত এ অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, তছলিমের ঘুষ ও দুর্নীতির কারণে জেলা প্রশাসকের রাজস্ব শাখায় বদলী করা হয় সাবেক জেলা প্রশাসক (ডিসি)। পরে তিনি দুই লাখ টাকার বিনিময়ে রায়পুর ভূমি কর্মকর্তার কার্যালয়ে পূনরায় বহাল থাকেন বলে জনশ্রুতি রয়েছে। ওই কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে একাধিকবার ঘুষের টাকা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। সরকারি নিয়ম উপেক্ষা করে তিনি জমির জমাখারিজ করে দেওয়ার নামে সেবা প্রত্যশীদের কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে আদায় করেন। অবৈধভাবে অর্থ হাতিয়ে তিনি লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে বহুতল ভবন ও পরিবারের সদস্যদের নামে-বেনামে বিপুল পরিমান সম্পদ গড়েছেন। তদন্ত করলে অভিযোগের সত্যতা মিলবে বলে বলা হয়।

অভিযোগে আরো বলা হয়, সাবেক সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেনের দায়িত্বে থাকা কালে ৬০০ নামজারী জমা-খারিজ নথি ডিসিআর না কেটে টাকা নিজে আত্মাসাতের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে ওই কর্মকর্তা (শামিম হোসেন) তাকে কার্যালয়ের একটি কক্ষে আটক রাখে। পরে তার কাছ থেকে রাজস্বের ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। তছলিমের কর্মকান্ডে ক্ষুদ্ধ সেবা প্রত্যাশীরা।

এ ব্যাপারে নাজির মোঃ তছলিম উদ্দিন চৌধুরী জানান, জমাখারিজ করার দায়িত্ব আমার না। এসব আমি দেখি না। আটক করে ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করার বিষয়েও তিনি অস্বীকার করেন। অন্য অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews