1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 7:47 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লায় এক ডাকাত নিহত

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 398

বাংলা ফটো নিউজ : কুমিল্লার দাউদকান্দিতে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রুবাইয়াত হোসেন বাবুল (৩৫)। তিনি নরসিংদীর কুরেরপাড়ের ইমান আলীর ছেলে। পুরিশের ভাষ্য, নিহত ব্যক্তি ‘কভার্ডভ্যান ডাকাতচক্রের’ সদস্য।

জেলা ডিবি পুলিশের ওসি নাসিরউদ্দিন মৃধা সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার রায়নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

তিনি বলেন, একটি ডাকাত দল কিছুদিন ধরে মহাসড়কে বিভিন্ন ট্রাক, কভার্ডভ্যান আটকে ডাকাতি করে আসছিল। বাবুল ওই দলেরই সদস্য।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ডাকাতদের অবস্থানের খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল রাতে ওই এলাকায় অভিযানে যায়।

“রায়নগর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে থাকা ডাকাতরা পুলিশের দিকে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে বাবুলের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।”

পুলিশ ওই ডাকাত দলের আরেকজনকে জীবিত অবস্থায় আটক করেছে এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews