1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ : আমীর খসরু

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 349

বাংলা ফটো নিউজ : ইসির সক্ষমতা প্রশ্নবিদ্ধ, মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হেলা ফেলা হচ্ছে।

আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোররশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ইসিতে গিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যারা দেশের মালিক (জনগণ) তাদের প্রত্যাশাগুলো আমরা নির্বাচন কমিশনে তুলে ধরেছি। এই দাবি বিএনপির নয়। আমরা নির্বাচনে সেনা মোতায়ের কথা বলেছি। কিন্তু নির্বাচন কমিশন বলছে, এটা সরকার করবে।
অপরদিকে সরকার বলছে, নির্বাচন কমিশন চাইলে করতে পারে। আমরা তো জানি নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে যে, নির্বাচনকালীন তারা চাইলে দেশের যে কোনো সংস্থাকে কাজে লাগাতে পারে। সংবিধান তাদেরকে সে ক্ষমতা দিয়েছে।

কিন্তু সরকার সেটা মানছে না। যখন সরকার মানবে না। আর নির্বাচন কমিশনের বক্তব্যের পরে সরকারের যে ধরনের বক্তব্যে আসে। এরপর আমরা যখন দেখি তার (ইসি) ক্ষমতা থাকার পরও তারা পিছু হঠতে থাকে তখন নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে। আর যেখানে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে, সেখানে আপনি কোন নির্বাচনের কথা বলছেন?

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তির দাবি’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী। অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মানুষ দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার চিকিৎসা হবে কি হবে না তা নিয়ে দেশে আলোচনা হচ্ছে। সুতরাং বেগম জিয়ার চিকিৎসা করতে না দেওয়ার পিছনেও রাজনীতি রয়েছে। ষড়যন্ত্র করা হচ্ছে। বেগম জিয়ার চিকিৎসাকে হেলা-ফেলা করা হচ্ছে। তারাই (সরকার) রাজনীতি করছে। অথচ তারা (সরকার) বিএনপিকে বলছে, চিকিৎসা নিয়ে রাজনীতি করবেন না।

সরকার নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, তারা (সরকার) সেই প্রেক্ষাপট বন্ধ করে দিচ্ছেন। কারণ তারা এটা চায় না। তারা জনগণকে বাইয়ে রেখে ক্ষমতায় থাকার জন্য প্রতিনিয়ত একটার পর একটা কর্মকান্ড করে যাচ্ছে।

সরকার প্রতিপক্ষবিহীন একটি রাজনৈতিক ক্ষেত্র চায় মন্তব্য করে আমীর খসরু বলেন, একারণে বাংলাদেশের জনগণের ভোটেন যে সুযোগ সেই সুযোগটা তারা (সরকার) বন্ধ করে দিতে চায়! যাতে করে তাদের একদলীয় শাসনের উদ্দেশ্য হাসিল করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews