1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:41 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 303

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। ৯০ সদস্যের একটি শ্রমিকদলের অংশ গ্রহনে প্রায় পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার গৌরিপুর,আউকপাড়া,কুরগাঁও ও নিরিবিলি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।

এছাড়াও ৪৭ জন বাড়িওয়ালা ও অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, গত এক বছর আগে ওই সব এলাকায় বিভিন্ন বাড়িওয়ালাদের কাজ থেকে মোটা অংকের টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয় একটি চক্র। পরে আজ তা বিছিন্ন করন করা হয়। এসময় বিভিন্ন বাড়ির গ্যাসের চুলা ও রাইজার খুলে নেওয়া হয়।

এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন কাজে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাদী আব্দুর রহিম, মাহমুদ হাসান ও সহ-ব্যবস্থাপক আনিসুজ্জামান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews