1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : Wednesday, April 18, 2018
  • 369

বাংলা ফটো নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মো. আবদুল হান্নান দুই আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাইফুল ইসলাম (৩০) ও মফিজুল ইসলাম (৩০)। এর মধ্যে সাইফুলের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ও মফিজুলের বাড়ি সোনারগাঁয়ে।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জাসমিন আহমেদ আরও বলেন, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ জেএমবি সদস্য সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে সাইফুলের স্বীকারোক্তি অনুযায়ী ২০০৭ সালের ১ জানুয়ারি র‍্যাবের একটি দল সোনারগাঁয়ের কোনাবাড়ী এলাকায় মফিজুলের বাড়ি থেকে ৩১টি পাওয়ার জেল, ১৯টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড বডি উদ্ধার করে। ওই ঘটনায় র‍্যাবের ডিএডি আবদুস সালাম বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews