1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

যৌন অভিযোগের প্রশ্ন এড়াতে নারী সাংবাদিকের গালে হাত!

  • আপডেট টাইম : Thursday, April 19, 2018
  • 344

বাংলা ফটো নিউজ : যৌন কেলেঙ্কারিতে তার নাম জড়িয়েছে বলে সেই বিতর্ক থামাতে সংবাদ সম্মেলন করেছিলেন ভারতের তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। সেখানে নতুন বিতর্ক বাঁধিয়ে বসলেন তিনি। যার জেরে ফের সমালোচনার শীর্ষে বনোয়ারীলাল পুরোহিত। এবার এক সাংবাদিকে সঙ্গে অনভিপ্রেত আচরণ করায় অভিযোগের আঙুল উঠেছে বনোয়ারীলালের বিরুদ্ধে।

লাল মঙ্গলবার দেবাঙ্গ কলেজে যৌন কেলেঙ্কারির অডিও টেপে অভিযুক্ত শিক্ষিকা তার নাম জড়ানোয় পুরোহিত সংবাদ সম্মেলন করেন। সেখানে এক মহিলা সাংবাদিক লক্ষ্মী সুব্রহ্মণ্যম একটি প্রশ্ন করেন রাজ্যপালকে।

সেই প্রশ্ন এড়িয়ে স্মিত হেসে লক্ষ্মীর গাল টিপে দেন রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিত। ঘটনাটি একেবারেই অনভিপ্রেত ছিল। ঘটনার আকষ্মিকতায় সেই সময়ে কেউই তা নিয়ে পাল্টা কিছু বলেননি।

তবে দ্য উইক পত্রিকার সাংবাদিক লক্ষ্মী পরে নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার উল্লেখ করে প্রতিবাদ করেন। তিনি বলেন, রাজ্যপালের সংবাদ সম্মেলন যখন শেষ হওয়ার মুখে তখন আমি তাকে একটি প্রশ্ন করি। কিন্তু তিনি আমার সেই প্রশ্ন এড়ানোর জন্য আমার সম্মতি ছাড়াই আমার গালে হাত দেন।

এই ঘটনা যে তিনি ভুলতে পারছেন না, তা আর একটি টুইটে স্পষ্ট উল্লেখ করেছেন সাংবাদিক লক্ষ্মী। তিনি লিখেছেন, অনেকবার মুখ ধুয়েছি। তাও এই ঘটনা ভুলতে পারছি না। খুব রাগ হচ্ছে। আপনি দাদুর মতো স্নেহবশতঃ এই কাজ করে থাকতে পারেন। তবে একজন অচেনা ব্যক্তির গায়ে হাত দেয়া আপনার উচিত হয়নি। আমার কাছে আপনার আচরণ সঠিক লাগেনি।

লাল এই ঘটনার পর বনোয়ারীলাল পুরোহিত বুধবার সিনিয়র সাংবাদিক লক্ষ্মী সুব্রহ্মণ্যমের কাছে ক্ষমা চেয়েছেন। সংবাদ সম্মেলনে যা ঘটেছে তা অনভিপ্রেত বলে জানিয়েছেন। লক্ষ্মীও রাজ্যপালের ক্ষমা চাওয়ায় বিষয়টি মিটমাট করে নিয়েছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews