1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কালবৈশাখী ঝড়ের কবলে বিদ্যালয়

  • আপডেট টাইম : Thursday, April 19, 2018
  • 345

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যালয়ের টিনের ঘর ভেঙে পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে পাঠদান কার্যক্রম।

বুধবার (১৮ এপ্রিল) গভীর রাতে কালবৈশাখীর কাবলে পড়ে বিদ্যালয়টি ব্যাপক ক্ষতি হয়। সংস্কার না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচে শিক্ষাকার্যক্রম চালাতে হবে। তবে রোদ-ঝড়-বৃষ্টির এ মৌসুমে খোলা আকাশের নিচেও পাঠদান অনিশ্চিত।

এর আগে বিদ্যালয়টি নদীভাঙনের কবলে পড়ে স্থানান্তরিত হয়। নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিদ্যালয়টি ফের মাথা তুলে দাঁড়াতে না দাঁড়াতেই ঝড়ের কবলে পড়ে।

আজ বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে শিক্ষর্থীরা বিদ্যালয় গিয়ে এমন পরিস্থিতি দেখে তারা ক্লাস না করে বাড়ি ফিরে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইকবাল হোসেন বলেন, মেঘনার ভাঙনে বিলিন হওয়ার পর বিভিন্ন দান-অনুদান ও অক্লান্ত শ্রমে বিদ্যালয়টি স্থানান্তর করা হয়। নানান সমস্যা কেটে উঠতে না উঠতেই ঝড়ের মুখে পড়ে বিদ্যালয়টি।

ক্ষয়ক্ষতির বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে বলেও জানান তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন, বিদ্যালয় ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews