1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 3:38 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ভুয়া সনদে কনস্টেবল পদে চাকরির চেষ্টা, গ্রেপ্তার ৫

  • আপডেট টাইম : Thursday, April 19, 2018
  • 558

বাংলা ফটো নিউজ : ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার চেষ্টা করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন চাকরিপ্রত্যাশী। এসময় ৫ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন-২০১৮ ব্যাচের টিআরসি নিয়োগের প্রার্থী ধামরাইয়ের বাটুলিয়া এলাকার তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক, ধামরাইয়ের কালামপুরের বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন, প্রতারক চক্রের সদস্য আয়নাল হোসেন, আব্দুল আলীম এবং উজ্জ্বল হোসেন।

পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার ওই দুই প্রার্থীসহ মনোয়ার হোসেন নামের আরও এক প্রার্থী নিজেদের মুক্তিযোদ্ধার সন্তান দাবি করেন। পরবর্তীতে তাদের দাখিল করা মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই করতে গিয়ে প্রার্থীদের দাদার নামের সঙ্গে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে প্রমাণ পাওয়া যায়, তারা সবাই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল পদে চাকরি নেওয়ার চেষ্টা করেন।

মনোয়ার হোসেন নামের এক প্রার্থী এখনও পলাতক রয়েছেন জানিয়ে পুলিশ সুপার জানান, তাকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হয়েছে। ঢাকা জেলা ডিবি (উত্তর) তদন্ত করছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews