1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:11 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

চরম স্বাস্থ্যঝুঁকিতে খালেদা জিয়া : রিজভী

  • আপডেট টাইম : Friday, April 20, 2018
  • 357

বাংলা পটো নিউজ : দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যা আরো বেড়ছে এবং কারাগারে তাকে অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বর্তমানে তিনি চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এমতাবস্থায় তাকে অবিলম্বে ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি দলটির।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রতিহিংসায় কান্ডজ্ঞানহীন সরকার দেশনেত্রীকে নির্যাতন করাটাই ছিল যেন মূল টার্গেট। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা বারবার গভীর উদ্বেগ প্রকাশ করলেও সরকার ও কারাকর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না।

তিনি বলেন, গতকাল শারীরিকভাবে অসুস্থ দেশনেত্রীর সাথে দেখা করার জন্য দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র নিয়ে কারাফটকে গেলেও তার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়নি কারাকর্তৃপক্ষ। আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাঁটু ও পায়ের ব্যথা আরো বেড়ে গেছে। পুরাতন ভবনের স্যাঁতস্যাঁতে কক্ষে তাকে অন্তহীন নানাবিধ সমস্যার দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। সেখানে একদিকে মশার তীব্র উপদ্রব, অন্যদিকে ঘনঘন লোডশেডিংয়ে তাকে এক অবর্ণনীয় কষ্টে রাখা হয়েছে। প্রতিহিংসায় কান্ডজ্ঞানহীন সরকার দেশনেত্রীকে নির্যাতন করাটাই ছিল যেন মুল টার্গেট, আর সেজন্যই আদালতের ঘাড়ে বন্দুক রেখে সাজা দিয়ে দেশনেত্রীকে বন্দী করে রেখেছে।

তিনি বলেন, আমি আগেও দেশনেত্রীর জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছি। বর্তমানে তিনি চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারো হাত নেই।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য আরো ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। তার বক্তব্যে আমরা দেশনেত্রীর জীবনের নিরাপত্তা নিয়ে আরো বেশি উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছি। তার বক্তব্যে প্রমাণিত হলো যে, সত্যি সত্যি তারা বিএনপি চেয়ারপারসনের জীবন নিয়ে একটা গভীর চক্রান্তে লিপ্ত।

রিজভী বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই-অবিলম্বে দেশনেত্রীর ইচ্ছানুযায়ী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হোক, অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে কেউই রেহাই পাবে না। দেশনেত্রীর চিকিৎসা নিয়ে কারাকর্তৃপক্ষের গড়িমসি সহ্য করা হবে না। আমি আবারো অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মু্ক্তি দাবি করে তাকে তার পছন্দানুযায়ী চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ প্রদানের জন্য জোর আহবান জানাচ্ছি।

তিনি বলেন, লন্ডনে সরকার প্রধানদের ২৫তম কমনওয়েলথ সম্মেলনে এক্সিকিউটিভ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন- ‘টেকসই শান্তি এবং স্থিতিশীলতার ভিত্তি হচ্ছে গণতন্ত্রের উন্নয়ন, সুশাসন ও আইনের শাসন’। প্রধানমন্ত্রীর বক্তব্যে কমনওয়েলথে যোগ দেয়া বিভিন্ন দেশের সরকার প্রধানরা নিশ্চয়ই বিস্ময়ে হতবাক হয়েছেন।
কারণ বর্তমান প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বৈরাচারের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। তার নেতৃত্বেই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। বর্তমানে দেশে গণতন্ত্রের বিকাশ তো দুরে থাক, ন্যুনতম গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসন সম্পূর্ণরুপে উধাও হয়ে গেছে। প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য যেন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি চরম উপহাস ও মশকরা করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন কমনওয়েলথ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তখন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে গভীর রাতে হল থেকে সম্পূর্ণ অমানবিক আচরণের মাধ্যমে বের করে দেয়া হয়। যা দেশের ইতিহাসে একটি অন্যতম ন্যাক্কারজনক ও কলঙ্কজনক ঘটনা।

ছাত্রীদের প্রতি ছাত্রলীগের নির্যাতনকে জারি রাখার ছাড়পত্র দিয়েছে বর্তমান সরকার। ছাত্রলীগের অপকর্ম সমূহের মদদদাতা আওয়ামী সমর্থিত ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষকরা যে এতো নীচে নামতে পারে, সেটি দেখে বিবেকবান মানুষেরা আজ বিস্মিত, হতভম্ব। আওয়ামী ক্ষমতার বলয়ে ঢুকে এরা শিক্ষার মূল আদর্শকেই জলাঞ্জলি দিয়েছেন। আওয়ামী সমর্থিত শিক্ষক ও ছাত্রলীগ যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ।

একই সময়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি পূর্বেও একজন অধ্যক্ষকে এবং গতকাল এক কোচিং সেন্টার মালিককে চাঁদার দাবিতে যে অমানবিক নির্যাতন করেছে সেই ভিডিওটিও দেশ-বিদেশের সর্বত্র ভাইরাল হয়ে গেছে। এর আগেও এই ছাত্রলীগ নেতা অবৈধ অস্ত্রসহ ধরা পড়ে কিন্তু থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। দেখা যাবে সেও ছাত্রলীগের রগকাটা নেত্রী এশার মতো তিরস্কারের পরিবর্তে পুরস্কৃত হবে।

অবৈধ ক্ষমতার সঙ্গে যুক্ত অবৈধ টাকা অর্জনে লিপ্ত হতে গিয়ে চর্চিত হিংসার বাড়-বাড়ন্ত ক্রমবর্ধমান মাত্রায় সংঘটিত হচ্ছে ছাত্রলীগের দ্বারা। এটাই হলো শেখ হাসিনার আইনের শাসন, সুশাসন, উন্নয়ন ও গণতন্ত্রের নমূনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে তিনি বলেন, এসবের দায় কী আপনাদের ওপর বর্তায় না?

রিজভী বলেন, আওয়ামী লীগের হুমকিসর্বস্ব নেতারা প্রতিদিন বিএনপিসহ বিরোধী দলের বিরুদ্ধে অবিরামভাবে অভব্য গালিগালাজ করছেন, হুমকি দিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আক্রমণ করানো যেন রুটিন ওয়ার্কে পরিণত করেছে।

অথচ ছাত্রলীগের বেপরোয়া চাঁদাবাজিতে যেভাবে জনজীবনে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে, সে বিষয়ে তারা চোখ ও মুখ দুটিই বন্ধ রেখে কেবলমাত্র তাদের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন। সভ্য-ভব্য সাধারণ মানুষের আজ যেন আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন গতকাল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বরগুনা জেলাধীন বেতাগী থানা ও পৌর বিএনপি কার্যালয় উদ্বোধন করে মিলাদ অনুষ্ঠানে যোগ দেয়ার একপর্যায়ে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচ জন বিএনপি নেতাকর্মী আহত হন।

এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ধিক্কার, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করছি। খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এবং কুমিল্লার আদালতে তাকে জামিন না দেয়ার প্রতিবাদে

গতকাল স্বেচ্ছাসেবক দলের শান্তিপূর্ণভাবে মিছিল চলাকালে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল, আশিক ও রনিসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।

এছাড়া ময়মনসিংহ উত্তর জেলাধীন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকোকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং বগুড়া জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারের ওপর রাস্তায় আওয়ামী সন্ত্রাসীরা ককটেল ফাটিয়ে হামলা চালায়। সিপারকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল বলে জানা গেছে।

এসময় যুবদল নেতা রঞ্জনসহ সিপার আল বখতিয়ারের সাথে থাকা তিন জন আহত হয়। আমি এই কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews