বাংলা ফটো নিউজ (মতিউর রহমান খান, ধামরাই) : ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব এর বাড়ীতে হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকালে সূয়াপুর ইউনিয়ন পরিষদে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বেনজীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক শতাধিক ইউনিয়নবাসী।
সভায় সূয়াপুর চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে বক্তারা বলেন, সূয়াপুর জনগণ এখন কয়েকজন সন্ত্রাসীর হাতে জিম্মি হয়ে পড়েছে।
এসময় বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ সূয়াপুরকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বানও জানান।
এ ছাড়াও সভায় বিভিন্ন বক্তা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা কয়েকটি মামলাকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট হিসেবে আখ্যায়িত করে প্রত্যাহারের দাবিও জানান।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) সূয়াপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাব এর বাড়ীতে হামলা চালায় স্থানীয় সন্ত্রাসীরা। হামলাকারীরা এ সময় ভাঙচুরসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
Leave a Reply