1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:51 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ডিআইইউ এর আবাসিকের বেলকুনি থেকে পড়ে ছাত্র নিহত

  • আপডেট টাইম : Tuesday, April 24, 2018
  • 336

বাংলা ফটো নিউজ : সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর আবাসিক হলের বেলকুনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন নামের (২২) এক ছাত্র নিহত হয়েছে। গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলে এঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ওই ছাত্র নিজের আবাসিক হলের রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায়, যখন ওই ছাত্র আবাসিক হল থেকে মাটিতে পড়ে যায় তখন ক্যাম্পাসের এ্যাম্বুলেন্স না থাকায় তাৎক্ষনিক ভাবে তাকে হাসপাতালে আনা সম্বভ হয়নি। ক্যাম্পাস কতৃপক্ষের গাফিলতির কারনে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। এঘটনায় ওই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ছাত্রের মৃত্যুর ঘটনায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্টার একে এম ফজলুল হক বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছে।

নিহত ওই ছাত্র নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কোমরওরা গ্রামের আলী আকবর তালুকদার মল্লিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews