1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:12 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন আ’লীগ ক্ষমতায় থাকবে-হানিফ

  • আপডেট টাইম : Wednesday, April 25, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে মন্তব্য করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘কোন অপশক্তির ক্ষমতা নেই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘তারেক জিয়ার জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। জন্মসূত্রে যদি নাগরিকত্ব হয় তাহলে তারেক জিয়া পাকিস্তানের নাগরিক। তার বাংলাদেশের নাগরিক হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, বিএনপি এখন মিডিয়ার কল্যাণে বেঁচে আছে। জনগণের কাছে যাওয়ার মতো আর কোনো মুখ ও সাংগঠনিক শক্তি নেই। সেজন্য প্রতিদিন তারা সংবাদ সম্মেলন করে নিজেদের অস্তিত্বকে জানান দিচ্ছে। তাদের শীর্ষ পর্যায়ের নেতারা হত্যা-সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী বলেই আজকে বিএনপির এই করুণ দশা।

সরকার কোনো চাপে নেই দাবি করে হানিফ বলেন, ‘সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে, আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে। এই বাংলাদেশের জনগণ বেগম জিয়া ও তার দুর্নীতিবাজ পুত্রের নেতৃত্বে হত্যা-সন্ত্রাসের রাজনীতি দেখতে চায় না। তাই ২০১৮ সাল নয়। ২০২৪ সালে নয়। ২০২৯ সালের পরে তাদেরকে ক্ষমতায় আসার জন্য ভাবনা করতে হবে। তবে অশুভ শক্তি বিদেশি মদদ নিয়ে আবারও অশুভ তৎপরতা করার চক্রান্ত করতে পারে। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এদের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।’

ছাত্রলীগ নেতকার্মীদের রাজনীতির পাশাপাশি মেধা পরীক্ষা দিয়ে বিসিএসসহ সকল প্রতিযোগিতামূলক চাকরিতে যোগদানের আহ্বান জানান হানিফ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির, মামুনুর রশিদ শুভ্র, মিরাজ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews