1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 6:52 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

স্ত্রীর ইটের আঘাতে স্বামী নিহত

  • আপডেট টাইম : Wednesday, April 25, 2018
  • 333

বাংলা ফটো নিউজ : বাকবিতন্ডার একপর্যায়ে স্ত্রীর ছোড়া ইটের আঘাতে স্বামী আনোয়ার হোসেন খান (৫৫) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বরিশাল নগরীর কালুশাহ সড়কের। পুলিশ নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্ত্রী লিজা বেগম পলাতক রয়েছে।

নিহত আনোয়ার হোসেন খান সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কালুশাহ সড়কের আফতাব উদ্দিন খানের পুত্র। নিহত আনোয়ার হোসেনের শিশু কন্যা নাইমা আক্তার জানায়, সকালে তার ছোট ভাই নাঈম নাস্তা কিনে এনে দেয়ার জন্য বাবার কাছে বায়না ধরে।

এছাড়া নাইমা নিজেও খাতা কেনার জন্য টাকা চায়। কিন্তু টাকা না দিয়ে তার বাবা তাদের গালিগালাজ করেন। এতে তাদের মা লিজা বেগম ক্ষুব্ধ হয়। একপর্যায়ে তার (নাইমা) বাবা ও মা ঝগড়ায় জড়িয়ে পরলে তার নানাকে খবর দেয়া হয়। নানা শাহজাহান খান বাসায় আসার পর আনোয়ার ক্ষিপ্ত হয়ে লিজা ও তার বাবা শাহজাহান খানকে মারধর করে। একপর্যায়ে তার মা (লিজা বেগম) একটি ইট ছুড়ে মারলে বাবা (আনোয়ার হোসেন) আহত হয়।

স্থানীয়রা জানান, আশংকাজনক অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে শেবাচিমে নেয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কোতোয়ালী মডেল থানার এসআই শামীম আহমেদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর লিজা আত্মগোপন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews