1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:52 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বিয়ে করছেন অ্যাঞ্জেলিনা জোলি

  • আপডেট টাইম : Friday, March 23, 2018
  • 406

বাংলা ফটো নিউজ : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবার বিয়ে করতে যাচ্ছেন। গুঞ্জন চলছে, ব্রিটিশ এক ধনাঢ্য সমাজকর্মীর সঙ্গে এক বছর ধরে প্রেম করছেন এই অভিনেত্রী। অপেক্ষায় ছিলেন অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া কাগজে-কলমে সম্পন্ন হওয়ার। এ বছর সব হিসাব চুকিয়ে আইনগতভাবে বিচ্ছেদ হচ্ছে জোলি ও পিটের। তাই হলিউড অভিনেত্রী জোলি আবার নতুন করে সংসার সাজানোর পরিকল্পনা শুরু করেছেন।

জোলির এই বিয়ের খবর লাইফ অ্যান্ড স্টাইল ম্যাগাজিনকে জানান শিল্পীর কাছের এক বন্ধু। বিয়ের পরিকল্পনার ছোট ছোট বিষয়ও ওই বন্ধু ম্যাগাজিনের কাছে খোলাসা করেন। জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতেই হতে পারে বিয়ে। এটি হবে লন্ডনের বাইরে জোলির রাজকীয় বাংলোতে।

এই বিয়ে নিয়ে জোলির ছয় সন্তান নাকি বেজায় খুশি। এরই মধ্যে ছেলে প্যাক্স বিয়েতে কোন গান বাজবে, কোন শিল্পী গাইবেন-এসব ঠিক করে ফেলেছে। তা ছাড়া বিয়ের পরের পার্টির কেক কেমন হবে, সেটা ঠিক করে ফেলেছে প্যাক্স। মেয়ে জাহারা ও ভিভিয়েন হবে জোলির ব্রাইডসমেইড ও ছেলে ম্যাডক্স হবে বরের বেস্টম্যান। আর আরেক মেয়ে শিলোহর হাত ধরে বিয়ের আসরে আসবেন জোলি। অন্যদিকে ছেলে ম্যাডক্স খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় এই বিয়েতে। তাই সে বিয়ের আংটি নিয়ে আসবে বর ও কনের সামনে।

এর আগে ১৯৯৬ সালে অভিনেতা জনি লি মিলারকে বিয়ে করেন অ্যাঞ্জেলিনা জোলি। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন অভিনেতা বিলি বব থরটনকে, ১৯৯৯ সালে। সবশেষ ২০১৪ সালে ব্র্যাড পিটকে বিয়ে করে সংসারী হন জোলি। কিন্তু তা-ও ভেঙে যায় ২০১৬ সালে। এস শোবিজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews