1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:30 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের চামড়া শিল্প এলাকায় র‌্যালী ও শ্রমিক সমাবেশ

  • আপডেট টাইম : Tuesday, May 1, 2018
  • 370

বাংলা ফটো নিউজ : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় সাভারের চামড়া শিল্প এলাকায় র‌্যালী ও শ্রমিক সমাবেশসহ বিক্ষোভ মিছিল হয়েছে। ট্যানারী ওয়ার্কাস ইউনিয়নের উদ্যোগে আজ দুপুর ১২ টায় উক্ত সমাবেশ ও আনন্দ র‌্যালী অনষ্ঠিত হয়।

এর আগে ট্যানারীর বিভিন্ন শিল্প কারখানা থেকে শত শত শ্রমিক লাল পতাকা ও ব্যানার নিয়ে উক্ত সমাবেশে যোগদান করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

সমাবেশ থেকে শ্রমিক নেতারা আই.এল.ও কনভেশন ৮৭ ও ৯৮ অনুযায়ী শ্রম আইন সংশোধনের মাধ্যমে যুগোপযোগী ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা, সরকার ঘোষিত ট্যানারী শ্রমিকদের মজুরী বাস্তবায়ন করা ও সাভার চামড়া শিল্প নগরীতে শ্রমিকদের আবাসন ও হাসপাতাল স্থাপন ও শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং চামড়া শিল্প নগরীর রাস্তাসহ অবকাঠামো ও সার্বিক পরিবেশের দ্রুত উন্নয়নসহ জরুরী সকল বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ইউনিয়ন কর্তৃক পেশকৃত ৬ দফা দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য ট্যানারী মালিকদের প্রতি জোর দাবী জানান। অন্যথায় শ্রমিকরা যে কোন বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করে শ্রমিক নেতারা।

পরে প্রধান অতিথিকে সঙ্গে নিয়ে ট্যানারী ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ট্যানারীর বিভিন্ন শিল্পের শ্রমিকদের অংশগ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ট্যানারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় ট্যানারী ওয়ার্কাস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews