1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 10:10 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোনো কারণ নেই : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 413

বাংলা ফটো নিউজ : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাস উপলক্ষে পণ্যের চাহিদার চেয়ে পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার কোনো কারণ নেই। আগামী ৬ তারিখ থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে।

মন্ত্রী আজ বুধবার সকালে শহরের গাজীপুর রোডে নিজ বাসভবনে গত শুক্রবার রাতে নতুন বাজারের মনোহারী পট্টীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত ৫২ জন ব্যবসায়ীদের মাঝে নগদ প্রায় ১৫ লাখ টাকা বিতরণ করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনি, খেজুর, ডালসহ সকল ভোগ্যপণ্য চাহিদার চেয়ে বেশি মজুদ রয়েছে। তাই বাজার স্বাভাবিক থাকবে। কেউ যদি অধিক মুনাফার জন্য দাম বেশি রাখে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় মন্ত্রী ভোলা খালের নব্যতা ফিরিয়ে আনার জন্য একটি প্রকল্প পাশ হয়েছে উল্লেখ করে বলেন, এই খালটি দিয়ে এক সময় অনেক বড় বড় নৌকা ছুটে চলত। খালটিকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য সংস্কার করা হবে।

সভায় জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন বক্তব্য দেন। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজী, জেলা আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews