1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:04 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বিরল রেকর্ড: ১ বলে ১৩ রান !

  • আপডেট টাইম : Wednesday, May 2, 2018
  • 359

বাংলা ফটো নিউজ : কল্পনা হতে পারে। কিন্তু বাস্তবে এমন হবে ভেবেছিলেন কেউ? উত্তরটা যাই হোক, চলতি আইপিএলে তাই হয়েছে। চলতি আইপিএলে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না কিউই ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামের। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একাদশে নিয়মিত জায়গা পাওয়াটাই হয়ে পড়ছিল তার জন্য কঠিন কাজ। সেই তিনিই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার করলেন বিরল এক রেকর্ড। যা কিনা তার আগে করতে পেরেছেন কেবলমাত্র একজনই।

মঙ্গলবার মুম্বাইয়ের বিপক্ষে ১৪ রানের জয় পায় ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর করা ১৬৭ রানের জবাবে ১৫৩ রানেই থেমে যায় মুম্বাইয়ের ইনিংস। ব্যাঙ্গালুরুর হয়ে তিন নম্বরে নেমে ৪ চার এবং ২ ছক্কার মারে ২৫ বলে ৩৭ রান করেন ম্যাককালাম। ইনিংসের দশম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলে এক রান নেন বিরাট কোহলি। এরপরই স্ট্রাইক পেয়ে রেকর্ড গড়েন ম্যাককালাম।

ওভারের দ্বিতীয় বলটি হার্দিক করে বসেন বুকসমান এক বিমার। উইকেট ছেড়ে বেরিয়ে এসে সজোরে হাঁকান ম্যাককালাম; কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক লাগাতে পারেননি তিনি। তবে হার্দিকের গতির কারণে বল সোজা চলে যায় ডিপ থার্ডম্যান দিয়ে বাউন্ডারির ওপারে। ছক্কা। আম্পায়ার জানিয়ে দেয় এটি ছিলো নো বল।

ফলে কোন বৈধ বল ছাড়াই ৭ রান পেয়ে যায় ব্যাঙ্গালুরু, সাথে একটি ফ্রি হিট পান ম্যাককালাম। ফ্রি হিট বলটিও ফুলটস করেন হার্দিক। তবে নিচু হয়ে যাওয়া ফুলটসটি চতুরতার সাথে উইকেটরক্ষকের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন ম্যাককালাম। ফলে মাত্র ১ বল থেকেই ১৩ রান পেয়ে যায় ব্যাঙ্গালুরু।

আইপিএলের চলতি আসরে এটিই প্রথম ঘটনা। এমনকি আইপিএলের আগের সব আসর মিলিয়ে ১ বলে ১৩ রান নেয়ার ঘটনা রয়েছে আর মাত্র একটি। ২০১৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার ওভারে ১ বলে ১৩ রান নিয়ে গাঙ্গুলির রেকর্ডেই ভাগ বসালেন ম্যাককালাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews