বাংলা ফটো নিউজ : এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রোখসানা (১৬) নামের এক ছাত্রী নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভোরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোখসানা ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ভোরাইল গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। সে এবছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক বলেন, এসএসসির ফলাফল প্রকাশ হওয়ার পর ওই ছাত্রী জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। পরে তাদের ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply