1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 5:21 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

টঙ্গীতে বিএনপি জামায়াতের কয়েকশ’ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : Monday, May 7, 2018
  • 368

বাংলা ফটো নিউজ : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত ঘোষনাকে কেন্দ্র করে টঙ্গীতে রাস্তায় প্রতিবন্ধকতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবারের ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইয়্যেদুল আলম বাবুল, সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইজাদুর রহমান, ভাওয়াল মির্জাপুর ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লী, হেফাজতে ইসলামের নেতা মুফতি নাসির উদ্দিনসহ ১০৩ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত আরো দেড়শ’জনকে আসামী করা হয়েছে। টঙ্গী মডেল থানার এসআই আল আমিন বাদি হয়ে টঙ্গী মডেল থানায় সোমবার এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উচ্চ আদালতের আদেশে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন গত রবিবার স্থগিত ঘোষণা করা হয়। এ স্থগিতাদেশ ঘোষণার পর বিকেলে টঙ্গী চেরাগআলীর পাইলট মার্কেটের পাশে স্টার ওভেন রেস্টুরেন্টের সামনে রাস্তায় অন্তঃর্ঘাত কার্যদ্বারা বিএনপি ও জামায়াতের কর্মীরা ষড়যন্ত্রমূলক জননিরাপত্তা বিপন্ন, নাশকতা সৃষ্টি করেছিল। এসময় তারা রাস্তায় কিছু গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করেছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১২জনকে আটক করে। এ সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে আটক ব্যক্তিরা হলেন, হাজী সামাদ (৬০), ফরিদ আহমেদ (৪০), আ. রশিদ (৫৫), শফিউল্লাহ খান (৫৫), গাজী মোশারফ (৩২), মো. আব্দুল্লাাহ (৩৩), তৌহিদ মিয়া (৩২), মো. আলাউদ্দিন (৩২), শহিদুল ইসলাম (২৯), সাব্বির আহমেদ (২৮), আজাদ হোসেন (৩০), মাকসুদুর রহমান (৩২)। সোমবার সকালে দায়ের করা মামলায় ওই ১২ জনসহ ১০৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে আসামী করা হয়েছে।

বিএনপির দলীয় প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, কোন ভাংচুর, রাস্তা অবরোধের ঘটনা ঘটেনি। নির্বাচন স্থগিত নিয়ে একটি সংবাদ সম্মেলন শেষ করে নেতাকর্মীরা ফিরে যাওয়ার পথে তাদের আটক করে। সরকার বিএনপির জনপ্রিয়তাকে ভয় পাচ্ছে। ভয়ের কারনেই তারা নানা ভাবে তাদের হয়রানী করার চেষ্টা করছে।

টঙ্গীর মডেল থানার ওসি মো. কামাল হোসেন মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, নির্বাচন স্থগিত হওয়ায় বিএনপি-জামায়াতে নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। এসময় ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews