1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:29 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় যুব মহিলা লীগ নেত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 315

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক শাহানাজ পারভীন শোভাকে (২৯) ধর্ষণচেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ভাদাইল এলাকার বসির শিকদার হাসপাতালে ভর্তি করা হয়।

শাহানাজ পারভীনের অভিযোগ, গত কয়েকদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ভাদাইল এলাকার বখাটে সন্ত্রাসী সুমনসহ কয়েকজন। কুপ্রস্তাব প্রত্যাখান করলে সোমবার রাতে তাকে দক্ষিণ ভাদাইল এলাকায় রাস্তার মধ্যে ধর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা। কিন্তু ধর্ষণচেষ্টায় ব্যার্থ হয়ে তাকে মারধরপূর্বক তার গলায় থাকা একটি সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে আশুলিয়া থানায় সুমনকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন তিনি। পরে পুলিশ ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে হিরা (২৫) ও আজাহার (৩০) নামে দু’জনকে গ্রেপ্তার করে।

মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এস আই নাহিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews