1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 24, 2026, 3:15 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মসজিদের মোয়াজ্জিনকে কানে ধরিয়ে শাস্তি

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 392

বাংলা ফটো নিউজ : সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে উপজেলা পরিষদের জামে মসজিদের মোয়াজ্জিনকে নির্যাতন ও চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে।

য়াজ্জিন মাওলানা ইমান উদ্দিন অভিযোগ করেছেন, ফ্রিজ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউএনও তাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছেন এবং কানে ধরিয়ে মাটিতে হাঁটুু রেখে ঘন্টাব্যাপী বসিয়ে রেখেছেন।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের মরহুম আহমদ আলীর ছেলে মাওলানা মোহাম্মদ ইমান উদ্দিন প্রায় দেড় যুগ ধরে গোলাপগঞ্জ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে মোয়াজ্জিন হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বেশ কয়েক বছর ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পরিত্যক্ত বাসায় পরিবার নিয়ে বাস করছেন।

গত ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের স্ত্রী সাহারা ইসলাম উপজেলা কমপ্লেক্সের আবাসিক এলাকায় ঠান্ডা কোমল পানীয় ও আইসক্রিমে স্টল দেন। সেই স্টলের জন্য মাওলানা ইমান উদ্দিনের বাসা থেকে তার ফ্রিজটি নেন।

কিন্তু সময়মত মোয়াজ্জিনের বাসায় ফ্রিজটি না দেয়ার ঘটনা নিয়ে এক পর্যায়ে ইউএনও ইমান উদ্দিনকে মারধর করেন। এরপর তাকে চাকরিচ্যুত করেন।

বিষয়টি জানতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি মোয়াজ্জিনকে পেটানো, কানে ধরে বসিয়ে রাখা ও তার ফ্রিজ নেয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, মোয়াজ্জিনের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগ থাকায় মসজিদ কমিটির সম্মতিক্রমে তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এরপর ইউএনও এ প্রতিবেদককে বলেন, জকিগঞ্জের মানুষের জন্য গোলাপগঞ্জবাসীর কী এত দরদ?

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, লোক মারফতে বিষয়টি জেনে মোয়াজ্জিনকে মসজিদের চাকুরিতে বহাল রাখার সুপারিশ করলেও ইউএনও বিষয়টিতে কোন গুরুত্ব দেননি।

ঘটনা জানাজানি হলে স্থানীয় মুসল্লীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। হেফাজতে ইসলামের নেতা মাওলানা নুরুল হুদা জানান, ঘটনার প্রতিবাদে তারা কঠোর কর্মসূচী দিতে যাচ্ছেন, এ নিয়ে তারা বৈঠকে বসছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews