1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:52 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

খুলনায় ২০০ কর্মীর বাড়িতে পুলিশের হানা: বিএনপি প্রার্থী মঞ্জু

  • আপডেট টাইম : Wednesday, May 9, 2018
  • 348

বাংলা পটো নিউজ : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, গতকাল মঙ্গলবার রাতে প্রায় ২০০ নেতা-কর্মীর বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। সাতজনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত পাঁচ দিনে পুলিশ প্রায় ১০০ কর্মীকে গ্রেপ্তার করেছে।

আজ বুধবার সকালে খুলনায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘যত ভয়ভীতি দেখানো হোক না কেন, আমাদের কর্মীরা মাঠ ছেড়ে যাবে না, ভোটকেন্দ্র ছেড়ে যাবে না।’ তিনি নিজেও মাঠ ছেড়ে কোথাও যাবেন না বলে জানান নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সোনালি সেন অবশ্য বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজ সকালে প্রথম আলোকে বলেন, গত রাতে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই মাদক ব্যবসায়ী। বাকিরা নিয়মিত মামলার আসামি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়নি।

পুলিশ বিএনপির নেতা-কর্মীদের বাসায় হানা দেয়নি বলেও দাবি করেন সোনালি সেন।

১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাদের অভিযোগ, ব্যাপক ধরপাকড় করা হচ্ছে। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews