1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : Friday, May 11, 2018
  • 517

বাংরা ফটো নিউজ : সাভার প্রেসক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান এক অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলীনূর রহমান খান সাজু। এ সময় নির্বাচন কমিশনের দুই সদস্য ড. রফিকুল ইসলাম মোল্লা ঠান্ডু ও মোজাফফর হোসাইন জয় উপস্থিত ছিলেন।

এর আগে নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রত্যেককে উত্তরণ পরিয়ে দেন নির্বাচন কমিশন।

এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল হাসান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার ঊর্মি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, সাভার গলব ক্লাবের সাবেক সিইও মেজর (অব:) শফিকুল ইসলাম, যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির, টিআই আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আমজাদুল হক, সমাজ সেবা কর্মকর্তা জিয়াউর রহমান, পৌর কাউন্সিলর সাইদুর রহমান নিউটন, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শওকত আলী মাহমুদ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা টিআইবির সভাপতি অধ্যাপক দীপক কুমার, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট আবদুল আউয়াল, কবি আখম সিরাজুল ইসলাম, পরিবেশ আন্দোলনের নেতা সৈয়দ সাগিরুজ্জামান সাকীক, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি ডাক্তার শামীম আহম্মেদ, সাভার উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক স্মরণ সাহা, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি বাবুল মিয়া প্রমুখ।

সভায় সুন্দর সাভার গড়তে সাভার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাজমুস সাকিব আগামী দিনে সাভারের প্রশাসন, সুধীজনসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সকলকে অপসাংবাদিকতার বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠানের প্রথমার্ধে সভা পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সাভার সংবাদের সম্পাদক কামরুজ্জামান খান এবং শেষ অংশে পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।

সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন স্মরণিকা আবাসিক এলাকার বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল বাছিত। সভায় গীতা পাঠ করা হয়। এছাড়া দেশাত্ববোধক সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিগণ স্থানীয় একটি রেস্তোরাঁয় নৈশভোজে মিলিত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews